যুক্তরাজ্যের অটোমোবাইল বাজারে চীনা গাড়ি নির্মাতাদের পদচারণা বেড়েই চলেছে। সাম্প্রতিক তথ্য বলছে, অনেক ব্রিটিশ ক্রেতাই চীনা গাড়ি গ্রহণ করছেন। চীনের অটো রপ্তানি গত কয়েক বছরে ব্যাপকভাবে বেড়েছে। এর পেছনে কারণ দেশটিতে নতুন মডেলের প্রতি আগ্রহ কমে যাওয়া। ফলে চীনা নির্মাতারা বিকল্প বাজার হিসেবে যুক্তরাজ্যের দিকে ঝুঁকছে।