বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণরা যেন তাদের উদ্যোক্তা সত্তাকে জাগ্রত করে এবং চাকরির জন্য অপেক্ষা না করে নিজেরাই চাকরি সৃষ্টি করে। তিনি বলেন, 'আমি তরুণদের বলতে চাই, তোমরা চাকরিপ্রার্থী হবে না, বরং চাকরিদাতা হবে।' বুধবার (৯ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 'এনডিসি অ্যাফেয়ার্স' আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।