বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণ প্রজন্মের মধ্যে যে অপরিসীম সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে হবে। তিনি বলেন, 'আমাদের তরুণরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। তাদের শক্তি ও সৃজনশীলতাকে সঠিক পথে পরিচালিত করতে পারলে বাংলাদেশ দ্রুত উন্নতির শিখরে পৌঁছাবে।'