বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণ প্রজন্মের হাত ধরেই একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে, যা জুলাই-আগস্টের ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানের মাধ্যমে পুরনো ব্যবস্থাকে ‘কবর’ দিয়েছে। বুধবার (১ জানুয়ারি) নববর্ষের ভাষণে তিনি বলেন, ‘আজ থেকে নতুন বাংলাদেশ গড়ার পথে যাত্রা শুরু হলো।’