ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত লড়াইকে সামনে রেখে রাজধানীর পাঁচতারকা হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা ফুটবলপ্রেমীদের জন্য একটি ব্যতিক্রমী আয়োজনের প্রস্তুতি নিয়েছে। হোটেলটি জানিয়েছে, তারা লাইভ ম্যাচ স্ক্রিনিং, বিশ্বকাপ-অনুপ্রাণিত খাবার, প্রিমিয়াম ফ্যান জোন এবং এক্সক্লুসিভ ডেজার্টের সমন্বয়ে একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে যাচ্ছে।
অতিথিদের জন্য হোটেলের গ্র্যান্ড বলরুমে একটি স্টেডিয়াম-অনুপ্রাণিত প্রাণবন্ত ফ্যান জোন স্থাপন করা হবে, যেখানে বড় পর্দায় ফাইনাল ম্যাচটি উপভোগ করা যাবে। একইসঙ্গে, টিএলআর বা লবি লেভেলের প্রিমিয়াম লাউঞ্জেও বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা থাকবে।
খাবারের ক্ষেত্রে স্প্ল্যাশ রেস্তোরাঁয় একটি বিশেষ মেনু পরিবেশন করা হবে, যা সম্পূর্ণভাবে বিশ্বকাপের চেতনায় উদ্ভুদ্ধ। এই মেনুতে থাকবে সিগনেচার ফিঙ্গার ফুড, গুমে প্ল্যাটার, বিভিন্ন আন্তর্জাতিক জনপ্রিয় খাবার এবং নানা রকমের সতেজ পানীয়।
বিশ্বকাপের উৎসবকে আরও বর্ণিল করে তুলতে হোটেলের ডেইলি ট্রিটস বিভাগ ফুটবল-অনুপ্রাণিত কেক ও ডেজার্টের একটি বিশেষ সংগ্রহ নিয়ে এসেছে। এই সংগ্রহে কাস্টমাইজড সেলিব্রেশন কেক, আর্টিজান সিগনেচার কেক, থিমভিত্তিক কাপকেক এবং হাতে তৈরি ফুটবল-আকৃতির চকলেট প্রালিন অন্তর্ভুক্ত রয়েছে। পেস্ট্রি শেফদের বিশেষ নকশায় তৈরি এই ডেজার্টগুলোর মধ্য দিয়ে ফুটে উঠেছে বিশ্বকাপের আবেগ ও নান্দনিকতা। এসবের মূল্য নির্ধারণ করা হয়েছে: রেগুলার সেলিব্রেশন কেক ৫,৫০০ টাকা (নেট), আর্টিজান সিগনেচার কেক ৬,৪৫০ টাকা (নেট), এবং প্রতিটি ফুটবল-থিমের কাপকেক ৩৫০ টাকা (নেট)। এছাড়া ক্রেতার নির্দিষ্ট চাহিদা অনুযায়ী বিশ্বকাপ-থিমের কাস্টমাইজড কেক ও ডেজার্টও তৈরি করে দেওয়া হবে।
দ্য ওয়েস্টিন ঢাকা তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, আর্জেন্টিনা বা স্পেন—যে দলের সমর্থকই হোন না কেন, পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে ফাইনালের রোমাঞ্চকর মুহূর্তগুলো ভাগাভাগি করার জন্য এটি হতে পারে এক আদর্শ স্থান। বিশ্বমানের আতিথেয়তা, বিশেষ খাবার এবং ফুটবল উন্মাদনার মিশেলে একটি অনন্য বিশ্বকাপ অভিজ্ঞতা প্রদানই এই আয়োজনের মূল লক্ষ্য।
আগ্রহী অতিথিরা রিজার্ভেশনের জন্য হোটেলের নির্ধারিত নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন: +৮৮০-৯৬৩৮২২৮৮১১, +৮৮০-১৭৩০-৩৭৪৮৬৯, +৮৮০-১৭৩০-৩৭৪৮৭২ এবং +৮৮০-১৭৯৯-৯৮৭৫৫৪।

