বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন হতে হবে। তিনি বলেন, 'আমি বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা চাই। আমরা যে স্বাধীনতার স্বপ্ন দেখি, বিচার বিভাগকে অবশ্যই সেই স্বাধীনতার অংশ হতে হবে।' রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।