বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণ প্রজন্মকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিতে হবে। তিনি বলেন, 'তরুণদের হাতে বাংলাদেশকে তুলে দিতে হবে। তাদের জন্য সুযোগ তৈরি করে দিতে হবে, যাতে তারা তাদের সৃজনশীলতা কাজে লাগিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে পারে।'