বাংলাদেশের চকলেট বাজারে দীর্ঘদিন ধরে প্রিমিয়াম পণ্যের ক্ষেত্রে আমদানিনির্ভরতার কারণে দাম ছিল অনেক বেশি। পাশাপাশি নিম্নমানের নকল চকলেটও বাজারে দেখা যেত। তবে সম্প্রতি দেশীয় শিল্পগোষ্ঠী আকিজ বেকার্স লিমিটেড সেই অবস্থা পাল্টে দিয়েছে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের চকলেট উৎপাদনে এগিয়ে আসার মাধ্যমে এই খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে।
আকিজ বেকার্স যুক্তরাজ্যের বিখ্যাত কোম্পানি চকোট্রি ইউকের সঙ্গে যৌথ উদ্যোগে 'ইলানো' ব্র্যান্ডের চকলেট তৈরি করছে। এতে বিলেতি ফর্মুলা ও যুক্তরাজ্যের কঠোর উৎপাদন মান কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। এর ফলে ভোক্তারা দেশে থাকলেও ইউরোপীয় মানের চকলেট উপভোগ করতে পারছেন। 'ইলানো টেম্পট্', 'ইলানো ক্রিমেল' ও 'হাইফাইভ ফন্ডালো'র মতো পণ্যগুলো বাজারে ইতিমধ্যেই গ্রহণযোগ্যতা পেয়েছে।
দামের দিক থেকে এসব পণ্য অনেকটাই সাশ্রয়ী। বর্তমানে বাজারে একটি ৫৫ গ্রামের আমদানি করা প্রিমিয়াম চকলেটের দাম প্রায় ২৪০ টাকা। কিন্তু একই ওজনের 'ইলানো টেম্পট্' পাওয়া যাচ্ছে মাত্র ১২০ টাকায়। অন্যদিকে, ১১০ গ্রামের চকলেট বার মিলছে ২০০ টাকায়, যা বিদেশি ব্র্যান্ডের চেয়ে অর্ধেকেরও কম। খাঁটি চকলেটের মসৃণ টেক্সচার ও মুখে দিলে গলে যাওয়ার বৈশিষ্ট্য নিশ্চিত করতে আসল কোকোয়া মাস ও কোকোয়া পাউডার ব্যবহার করা হচ্ছে।
প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম তুষার জানিয়েছেন, ইলানোর সাফল্যের মূল চাবিকাঠি হলো আন্তর্জাতিক মানের ফর্মুলেশন ও আধুনিক উৎপাদন পদ্ধতি। চকোট্রি ইউকের কারিগরি সহায়তায় আসল টেক্সচার ও সমৃদ্ধ স্বাদ বজায় রাখা সম্ভব হচ্ছে। তিনি বলেন, 'আমাদের মূল লক্ষ্য, বিশ্বমানের চকলেটকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা। দেশে উৎপাদনের কারণে উচ্চ আমদানি শুল্ক বা আন্তর্জাতিক পরিবহন খরচ বেঁচে যাওয়ায় 'অ্যাফোর্ডেবল প্রিমিয়াম' কৌশল গ্রহণ করা সম্ভব হয়েছে।' তরুণ প্রজন্মের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া বিশ্বমানের কাঁচামাল ও কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যের গুণগত মান বজায় রাখা হচ্ছে বলে জানান শফিকুল ইসলাম তুষার।
আকিজ বেকার্সের এই উদ্যোগ শুধু বাজারে প্রতিযোগিতাই তৈরি করেনি, বরং মানসম্পন্ন চকলেটের প্রাপ্যতা বাড়িয়েছে। বিশ্ব চকলেট দিবসের প্রাক্কালে দেশীয় ব্র্যান্ডের এই অগ্রযাত্রা ভোক্তাদের জন্য ইতিবাচক সংবাদ। এখন থেকে দেশেই ইউরোপীয় মানের চকলেট পাওয়া যাবে সাশ্রয়ী মূল্যে, যা মধ্যবিত্ত ও তরুণদের জন্য বিশেষভাবে সুবিধাজনক।




