সোমবার সকালে রাজধানীর বনানীতে একটি বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর এবং তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। স্থানীয়রা জানান, ঘটনার সময় ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাসচালককে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।
দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো
পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন। নিজের সামাজিক মাধ্যমে এক যুগল হাতের ছবি পোস্ট করে এই খবর নিশ্চিত করেছেন তিনি, যেখানে দুটি হাতেই বিয়ের আংটি দেখা যাচ্ছে।




