রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজারের বেশি। মৃতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪০ জন। এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ২৫৪। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪।