একটি ভয়াবহ পরমাণু যুদ্ধের সম্ভাবনা বাড়তে থাকা এবং একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) সেনা কমান্ডার তৈরির দৌড় বিশ্ববাসী ও পৃথিবীর আটশো কোটি জনগোষ্ঠীর জন্য এক চূড়ান্ত সর্বনাশের ইঙ্গিত বহন করছে। নোবেল পুরস্কার বিজয়ী একাধিক ব্যক্তি এই কণ্ঠস্বর উচ্চারণ করে সতর্ক করেছেন।
তাঁরা মনে করছেন, পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে বাড়তে থাকা অস্ত্র প্রতিযোগিতা এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা সমগ্র পৃথিবীর নিরাপত্তার জন্য অভূতপূর্ব সংকট ডেকে আনতে পারে। এই পরিস্থিতিতে যখন সিদ্ধান্ত গ্রহণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর করার প্রবণতা জোরালো হচ্ছে, তখন একটি ভুল গণনা বা ত্রুটি কী পরিণতি ডেকে আনতে পারে, তা কল্পনাও করা দুস্কর।
বিশেষজ্ঞরা যুক্তি দিচ্ছেন, মানুষর বদলে মেশিন যখন যুদ্ধ ঘোষণার মতো জটিল সিদ্ধান্ত নেবে, তখন একটি গলদ বা সাইবার হামলার ফলাফল পুরো মানব সভ্যতার জন্য ধ্বংসবয় হতে পারে। পারমাণবিক অস্ত্রের সাথে এআইয়ের এই মরণঘাতি সমাহার যে বিপর্যয় নিয়ে আসবে, তা রুখতে এখনই বিশ্ব নেতৃত্বের উদ্যোগী হওয়া উচিত। নোবেল বিজয়ীরা আসি আসময়ে একটি বৈশ্বিক সচেতনতা ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করেছেন।




