যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে পারেন, যিনি আগামী সপ্তাহে হোয়াইট হাউসে যাবেন। ট্রাম্প বলেন, 'আমি শুনেছি তিনি আগামী সপ্তাহে আসছেন। অবশ্যই, আমি তার সঙ্গে দেখা করব।' তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে তার প্রশাসনের প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তার দেখা হতে পারে। ট্রাম্প বলেন, ‘আমরা সম্ভবত আগামী সপ্তাহে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করব।’