বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের বিচার বিভাগকে অবশ্যই পূর্ণ স্বাধীনতা ভোগ করতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কোনো আপস করা হবে না। তিনি বলেন, 'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আমরা বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই। এতে কোনো আপস হবে না।'