স্যামসাং ইলেকট্রনিক্স মঙ্গলবার দ্বিতীয় ত্রৈমাসিকের (এপ্রিল-জুন) প্রাথমিক মুনাফার ফলাফল ঘোষণা করে। এই ফলাফলে কোম্পানির মুনাফা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলে জানা গেলেও, বাজারে তাতে ইতিবাচক প্রভাব পড়েনি। বরং শেয়ারের দর কমেছে। কারণ হিসেবে পুঁজি ব্যয় (ক্যাপেক্স) ও ভবিষ্যৎ চাহিদা নিয়ে শঙ্কা কাজ করছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। মুনাফার হিসাব আশানুরূপ হলেও ব্যয় ও চাহিদা পরিস্থিতি নিয়ে দৃষ্টিভঙ্গি মেঘাচ্ছন্ন থাকায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটির শেয়ারের দাম কমার পেছনে এই উদ্বেগগুলোকেই মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।