বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণ প্রজন্মের মধ্যে যে বিপুল সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে হবে। তিনি বলেন, 'আমাদের তরুণরা যেভাবে স্বপ্ন দেখে, সেভাবে দেশ গড়তে পারলে আমরা সত্যিকারের উন্নতি করতে পারব।'