২০২২ সালে এফটিএক্স নামের ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জটি দেউলিয়া হওয়ার পর সিঙ্গাপুরের রাষ্ট্রীয় বিনিয়োগ সংস্থা টেমাসেকের সেই খাতে বিনিয়োগ ২৭৫ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়ে। ওই ঘটনা দেশটিতে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এখন চার বছর পেরিয়ে গেলেও টেমাসেক ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের বিষয়টি বিবেচনায় নিচ্ছে না। সম্প্রতি সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এফটিএক্স বিপর্যয়ের পর ক্রিপ্টো তাদের বিনিয়োগের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং তা এখনো বহাল রয়েছে। টেমাসেকের এই অবস্থান বিনিয়োগ মহলে নজর কেড়েছে।