বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল পর্বে আজ শুক্রবার (১০ জুলাই) মাঠে নামছে দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেবে বেলজিয়াম। রাত ১টায় শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি স্পোর্টস ও সময় চ্যানেল।
অন্যদিকে, উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপের পুরুষ সেমিফাইনাল আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। স্টার স্পোর্টস সেলেক্ট ১ ও ২ চ্যানেলে দেখা যাবে এই লড়াই।
এছাড়া নারী টেস্ট ক্রিকেটের প্রথম দিনে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। বিকেল ৪টায় শুরু হওয়া এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস ১ চ্যানেল।




