রাজধানীর রমনার বেইলি রোডে দাম্পত্য কলহের জের ধরে এক নারী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। মৃতার নাম জেবা আদিবা (৩১), তিনি পেশায় ছিলেন নেইল আর্টিস্ট। আজ সোমবার সকাল ১১টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশ। পরে বেইলি রোডের কেএফসি গলির একটি বাসার ফ্ল্যাট থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তিনি জানান, দাম্পত্য কলহের কারণে জেবা আদিবা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সকালে তিনি প্রথমে ইঁদুর মারার বিষ খান এবং পরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পুলিশ কর্মকর্তা আরও জানান, জেবা আদিবার এটি দ্বিতীয় বিয়ে ছিল। প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তনয় নামে এক ব্যক্তিকে বিয়ে করেন তিনি। স্বামীর প্রতি সন্দেহ নিয়ে তাদের মধ্যে নিয়মিত ঝগড়া চলত। দাম্পত্য কলহ ছাড়াও আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পরই বিস্তারিত জানা যাবে। জেবা আদিবার বাবা মৃত আবুল আহসান। তাদের পারিবারিক বাড়ি রাজধানীর নিউ ইস্কাটন এলাকায়।
রাজধানীর বেইলি রোডে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজারবাগের বেইলি রোডের একটি বাসা থেকে জেবা আদিবা (৩১) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দাম্পত্য কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




