উগান্ডা ইয়োনাতান নেতানিয়াহুর একটি ভাস্কর্য স্থাপন করে স্মৃতিচারণ করল। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহুর বড় ভাই এবং ১৯৭৬ সালের সাহসী এন্টেবি বিমানবন্দর অভিযানে নেতৃত্বদানকারী সেনা কর্মকর্তা ছিলেন। সেই অভিযানে শতাধিক জিম্মিকে মুক্ত করা সম্ভব হয়েছিল, তবে ইয়োনাতানই ছিলেন একমাত্র ইসরায়েলি সৈনিক, যিনি ওই উদ্ধার তৎপরতায় প্রাণ হারান।

প্রায় পাঁচ দশক আগের ওই ঘটনার স্মৃতি ধরে রাখতেই আফ্রিকার দেশ উগান্ডা এই বিশেষ পদক্ষেপ নিল। ইয়োনাতানের নেতৃত্বাধীন কমান্ডো দল ফিলিস্তিনি ও জার্মান বিমানছিনতাইকারীদের হাত থেকে জিম্মিদের বের করে আনতে পেরেছিল। এটা বিশ্ব ইতিহাসের অন্যতম সফল ও সাহসী জিম্মি উদ্ধার অভিযান হিসেবে পরিগণিত হয়।

মুক্তি অভিযানের শেষ দিকে এক সংক্ষিপ্ত গুলি বিনিময়ে গুলিবিদ্ধ হন ইয়োনাত নেতনিয়াহু, যা পুরো ইসরায়েলের জন্য গভীর শোকের বার্তা নিয়ে এসেছিল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভাস্কর্যটির উন্মোচন অনুষ্ঠানটি ছিল তাৎপর্যপূর্ণ ও আবেগঘন। এতে উপস্থিত ছিলেন উগান্ডার শীর্ষ সরকারি কর্তাব্যক্তিরা এবং ইসরায়েলের প্রতিনিধিবৃন্দ।

এই শ্রদ্ধার্ঘ্য স্থাপনের মাধ্যমে উগান্ডা ও ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের গভীরতা এবং ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হলো।