বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। তিনি বলেন, 'তারা একটি নতুন পৃথিবী সৃষ্টির স্বপ্ন দেখছে।' শুক্রবার (২৮ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, 'আমি তাদের বলেছি, এটি একটি নতুন বাংলাদেশ। এখানে সবাই সমান সুযোগ পাবে।'