নোলানের সময়ের প্রতি বিশেষ আগ্রহের অংশ হিসেবে হ্যামিল্টন ব্র্যান্ডটি ‘দি ওডিসি’ চলচ্চিত্রের অনুপ্রেরণায় একটি লিমিটেড এডিশন ঘড়ি বাজারে এনেছে। ‘খাকি ফিল্ড অটো দি ওডিসি লিমিটেড এডিশন’ নামের এই ঘড়িটি নোলানের সঙ্গে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি সহযোগিতার ফসল। প্রতিষ্ঠানটি এর আগেও নোলানের সিনেমা ও সময়ের ধারণাকে কেন্দ্র করে বিশেষ টাইমপিস তৈরি করেছে। এই নতুন সংস্করণটি চলচ্চিত্রটির থিম ও নান্দনিকতাকে ধারণ করে তৈরি করা হয়েছে।