ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের সময়, ক্যান্টারবেরির আর্চবিশপ রাজার মাথায় সেন্ট এডওয়ার্ডের মুকুট পরানোর ঠিক আগে, ওয়েস্টমিনস্টার অ্যাবের ভেতরে এক অনুষ্ঠান পরিচালকের কণ্ঠস্বর শোনা যায়। তিনি ঘোষণা করেন, 'হে ঈশ্বর, রাজাকে রক্ষা করো।' এরপর অ্যাবেতে উপস্থিত সবাই সমস্বরে উচ্চারণ করেন, 'রাজা চার্লস দীর্ঘজীবী হোন।' এরপর ট্রাম্পেট বেজে ওঠে এবং অ্যাবের ভেতরে ও বাইরে সমবেত জনতা 'ঈশ্বর রক্ষা করো রাজাকে' বলে চিৎকার করে ওঠে।