দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি চালু করার ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। বিশেষ করে নেপালের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো রকম ব্যয় ছাড়াই উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন বলে তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার নেপালের রাজধানী কাঠমান্ডুর ধুমবারাহি এলাকায় ন্যাশনাল কলেজে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এই ঘোষণা প্রদান করেন উপাচার্য। বিভিন্ন দেশের নীতি-নির্ধারক, মনোবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যের বিষয়ে পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।
বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের প্রসঙ্গ টেনে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের অধীনে সাড়ে দুই হাজারেরও অধিক কলেজে বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যগণ করছেন। প্রায় ৫০টি বিভিন্ন বিষয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হওয়ার পাশাপাশি মনোবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ পাঠ্যক্রম হিসেবে অবস্থান করছে।
সাম্প্রতিক জুলাই-অগাস্টের অভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপটে দেশের শিক্ষার্থীরা যে মানসিক আঘাত ও ট্রমার ভিতরে দিয়ে গেছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে উপভার্য আরো বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় পেশাদার সাইকোলজিস্ট ও দক্ষ কাউন্সেলিং ব্যবস্থার প্রয়োজনীয়তা এখন অপরিহার্য হয়ে উঠেছে। আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এই সংকট উত্তরণ করা কঠিন। টেকসই মানবসম্পদ উন্নয়নের পূর্বশর্ত হিসেবে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিশ্ববিদ্যালয়টি দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনা বাস্তবায়ন করছে।
দেশে মনোবিজ্ঞানীদের সাংঘাতিক ঘাটতির বিষয়টিও উঠে আসে উপভার্যের বক্তব্যে। তিনি উল্লেখ করেন, বর্তমানে অন্তত ৩০ হাজার সাইকোলজিস্টের চাহিদা থাকলেও মাত্র প্রায় ৩০০ জন এই পেশায় নিয়োজিত আছেন। কাউন্সেলিং, অ্যাপ্লাইড ও সোশ্যাল সাইকোলজিস্টের এই তীব্র সংকট দূর করাই এখন সময়ের দাবি। এজন্য প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ধাপে ধাপে কাউন্সেলিং সুবিধা প্রবর্তন এবং প্রয়োজনীয় সংখ্যক দক্ষ পেশাদার তৈরির লক্ষ্যে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
আন্তর্জাতিক এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারোয়ার, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান, কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অচ্যুত ওয়াগল এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমসহ বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিবৃ।


