যুক্তরাষ্ট্রে দীর্ঘ ৭০ বছরেরও বেশি ব্যবধানের অবসান ঘটিয়ে আবারও শুরু হলো নারীদের পেশাদার বেসবল লিগ। ইলিনিসের স্পনিংফিল্ডে স্থানীয় সময় শনিবার এই ঐতিহাসিক লিগের উদ্বোধনী প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এটিই যুক্তরাষ্ট্রের মাটিতে এত দিন পর প্রথম কোনো নারীদের পেশাদার বেসবল ম্যাচ হিসেবে চিহ্নিত হলো।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শকদের বিপুল সাড়া ও খেলোয়াড়দের উচ্ছ্বাসের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। দীর্ঘ এই বিরতির পর মাঠে নেমে খেলোয়াড়রা নিজেদের স্বপ্নপূরণের আনন্দ উদযাপন করছেন। নারীদের জন্য এমন একটি পেশাদার প্ল্যাটফর্ম ফিরে পাওয়া কেবল খেলাধুলার জন্যই নয়, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনেরও প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, ১৯৫০-এর দশকের মাঝামাঝি সময়ে বিখ্যাত 'অল-আমেরিকান গার্লস প্রফেশনাল বেসবল লিগ' বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এযাবৎ যুক্তরাষ্ট্রে নারীদের কোনো পূর্ণাঙ্গ পেশাদিক বেসবল লিগ ছিল না। এবারের এই নবযাত্রা সেই শূন্যতাই পূরণ করতে চলেছে।



