অস্ট্রেলিয়ার সিডনির একটি জাতীয় উদ্যানে গত ১২ আগস্ট হাইকিংয়ে গিয়ে আর ফিরে না আসায় নিখোঁজ হওয়া এক কিশোরীর সন্ধানে আট দিন ধরে চলে তল্লাশি অভিযান। অবশেষে তার মৃতদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ।
নিখোঁজ কিশোরীর নাম লিলি হুপার। স্থানীয় সময় বুধবার সিডনির ওই জাতীয় উদ্যানের ভেতর থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। এর মধ্য দিয়ে আট দিন ধরে চলা তার খোঁজের সমাপ্তি ঘটে।
তবে কর্তৃপক্ষ এখনও মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানায়নি। এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। হুপারের পরিবারের সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছে এবং তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে পুলিশ।
গত ১২ আগস্ট সিডনির জাতীয় উদ্যানে হাইকিংয়ে যাওয়ার পর তিনি আর ফিরে আসেননি বলে পরিবারের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়। এরপর থেকেই পুলিশ, উদ্ধারকর্মী এবং স্বেচ্ছাসেবকরা মিলে এলাকাটিতে ব্যাপক তল্লাশি চালায়। কিন্তু এত দিন তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।




