বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির (বিডিবিএল) ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মতিঝিলে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা আয়োজন করা হয়। ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিডিবিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমেদ ইসমেত। বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জসীম উদ্দিন ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস।

এজিএমে ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরাও অংশ নেন। তাদের মধ্যে ছিলেন মো. আবদুল মজিদ, মো. শাহ আলম, সুলতান মাহমুদ বিন জুলফিকার, মো. শাহ আলম মিয়া, মাহবুবুন নাহার এবং মো. চয়নূল হক। এছাড়াও ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পারভীন আকতার সভায় উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সভায় ব্যাংকের চলতি বছরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।