অ্যাপোলা জেএমআই সম্প্রতি নিজেদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করার অঙ্গীকার নিয়ে এক বছর আগে এই প্রতিষ্ঠানের পথচলা শুরু হয়েছিল। দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিকী উদযাপন করা হয়।

প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, প্রথম বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। কম খরচে সবার জন্য চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রোগীর আস্থা, নিরাপত্তা ও অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি উন্নত স্বাস্থ্যসেবার পরিবেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এই সাফল্য কেবল অ্যাপোলা জেএমআইয়ের একার নয়; এর পেছনে রয়েছে অসংখ্য রোগী, চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারী, স্বাস্থ্যসেবা সহযোগী, করপোরেট অংশীদার এবং শুভানুধ্যায়ীদের বিশ্বাস ও অবদান।

এই প্রতিষ্ঠানটি অ্যাপোলা হাসপাতাল হেলথকেয়ার নেটওয়ার্কের অংশ। ভারত, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের নানা দেশে এই নেটওয়ার্কের ৩৫০টির বেশি ক্লিনিক এবং ৭০টির বেশি হাসপাতাল রয়েছে। এক বছরের যাত্রাপথে অ্যাপোলা জেএমআই ২২ হাজারের বেশি বহির্বিভাগীয়, ২ হাজার ৫০০-এর বেশি অন্তর্বিভাগীয় রোগীকে সেবা দিয়েছে। পাশাপাশি এক হাজারের বেশি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।