রবিবার আয়ারল্যান্ড থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ট্রাম্প। তিনি জানান, শুক্রবার নিউইয়র্কের ৯/১১ স্মরণানুষ্ঠানে পরিবারগুলোর পক্ষ থেকে এই আবেদন জানানো হয়েছে। 'ফিরে গেলেই বিষয়টি দেখব,' বলেন তিনি।

দীর্ঘদিন ধরেই অভিযোগ, সৌদি আরবের কিছু প্রভাবশালী চরমপন্থী ধর্মীয় নেতা সরকারের ভেতরে প্রভাব বিস্তার করে হাইজ্যাকারদের সহায়তা করেছিলেন। ১৯ হাইজ্যাকারের মধ্যে ১৫ জনই সৌদি নাগরিক ছিল। তবে সৌদি সরকার সব সময় হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সংশ্লিষ্ট রেকর্ড প্রকাশ ও নিষ্ক্রিয়করণের দাবি জানিয়ে আসছে।

এদিকে, ৯/১১-এ স্বামী হারানো টেরি স্ট্রাডা শুক্রবার নিউইয়র্কের স্মরণসভায় নাম পাঠের সময় ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, 'সৌদিদের মিথ্যা বলা বন্ধ করতে বলুন।' তাঁর অভিযোগ, মার্কিন প্রেসিডেন্টরা ৯/১১ পরিবারগুলোর পাশে না দাঁড়িয়ে সৌদিদের সুরক্ষা দিয়েছেন। বর্তমান প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, 'পরিবার ও বেঁচে যাওয়াদের পাশে দাঁড়ানো উচিত।' তিনি বলেন, 'একটার পর একটা বিশ্বাসঘাতকতা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এখনো সেটা বদলে দিতে পারেন।'

স্মরণসভায় ৯/১১ নিহতদের নাম পড়ে শোনান স্ট্রাডা। উল্লেখ্য, গত ২৫ বছর ধরে ৯/১১ হামলায় সৌদি সরকারের ভূমিকা নিয়ে তদন্ত ও আইনি লড়াই চলছে।