মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নির্ধারিত রুটিন অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু হবে এবং চলবে ১৫ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত। প্রতিটি বিষয়ের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলবে।
পরীক্ষার বিস্তারিত সূচি নিম্নরূপ:
৮ ডিসেম্বর (মঙ্গলবার): বাংলা
১০ ডিসেম্বর (বৃহস্পতিবার): ইংরেজি
১৩ ডিসেম্বর (রোববার): গণিত
১৫ ডিসেম্বর (মঙ্গলবার): বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়
পরীক্ষার্থীদের জন্য অধিদপ্তরের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। নিয়ম অনুযায়ী, পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের নিজ নিজ কক্ষে আসন গ্রহণ করতে হবে। উত্তরপত্রের ওএমআর (OMR) ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় কোড অত্যন্ত সতর্কতার সাথে লিখে বৃত্ত ভরাট করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, কোনোভাবেই যেন উত্তরপত্র ভাঁজ করা না হয়, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তবে তা অবশ্যই বোর্ড অনুমোদিত হতে হবে। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে কেন্দ্র সচিব ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থীর জন্য মোবাইল ফোনসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষাকেন্দ্রে বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।




