বিশ্বজুড়ে গেমারদের প্রিয় রকস্টার গেমস তাদের আসন্ন আলোচিত গেম 'জিটিএ ৬' (GTA 6)-এর অফিশিয়াল সাউন্ডট্র্যাক অ্যালবামের প্রচারণা কার্যক্রম শুরু করেছে। গত বৃহস্পতিবার থেকে এই প্রচারণার অংশ হিসেবে অ্যালবামের প্রথম ছয়টি গানের ট্র্যাক প্রকাশ করা হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, গেমটি মুক্তি পাওয়ার আগেই এই গানগুলো শোনার সুযোগ পাবেন গেমার এবং সংগীতপ্রেমীরা। বর্তমানে এই ছয়টি ট্র্যাকটি শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে, যা গেমটির সামগ্রিক আবহ এবং মিউজিক্যাল অভিজ্ঞতা সম্পর্কে একটি প্রাথমিক ধারণা প্রদান করবে। রকস্টারের এই পদক্ষেপটি গেমটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করা হচ্ছে।