ওয়াশিংটন ডিসির প্রখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে নিজের নাম খোদাই করার বিষয়ে আদালতের রায়ের পর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক ফেডারেল বিচারক রায় দেন, কেনেডি সেন্টার কংগ্রেসের অনুমোদন ব্যতীত প্রেসিডেন্ট ট্রাম্প বা অন্য যেকোনো ব্যক্তি বা বস্তুর জন্য স্মারক স্থাপন করতে পারবে না। এই রায়ের পর ট্রাম্প বলেন, আদালত যদি তাকে নাম লেখার অনুমতি না দেয়, তাহলে কেনেডি সেন্টারের সংস্কার প্রকল্প বাস্তবায়িত হবে না। তিনি আরও জানান, সংস্কার কাজ তখনই এগোবে যখন তার নাম সেন্টারে অঙ্কিত হবে। আদালতের এই রায় কেনেডি সেন্টারের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলেও মনে করা হচ্ছে।