বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন। এই উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে রাতে পোস্ট করা বার্তায় তারেক রহমান লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার জন্মদিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিতপ্রাণ সেবা সর্বদা সুস্বাস্থ্য ও অদম্য উদ্দীপনার সঙ্গে অব্যাহত থাকুক।” পরে এই একই বার্তা তিনি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টেও পোস্ট করেন। তারেক রহমানের এই শুভেচ্ছা বার্তার জবাবে মোদীও এক্সে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, “ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য। আপনার সদয় কথাগুলোর জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।”