বিদেশ যাওয়ার স্বপ্ন থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থীই সঠিক দেশ নির্বাচন, পড়াশোনার ব্যয়, ভর্তির শর্তাবলি কিংবা জটিল ভিসা প্রক্রিয়ার কারণে অনিশ্চয়তার মুখে পড়েন। প্রয়োজনীয় তথ্যের অভাব এবং সঠিক নির্দেশনার অভাবে অনেক সময় তাদের উচ্চশিক্ষার পরিকল্পনা বাধাগ্রস্ত হয়। শিক্ষার্থীদের এই সংকট দূর করতে এক দশকেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিডি এক্সপার্ট এডুকেশন। ২০১২ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে হাজার হাজার শিক্ষার্থীর বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করেছে।

বর্তমানে প্রতিষ্ঠানটি কানাডা, যুক্তরাজ্য, মালয়েশিয়া, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনার সুযোগ তৈরিতে সক্রিয়। বিডি এক্সপার্ট এডুকেশনের সেবার পরিধি অত্যন্ত বিস্তৃত। তারা একজন শিক্ষার্থীর ব্যক্তিগত যোগ্যতা, আর্থিক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ পরিকল্পনার কথা বিবেচনা করে উপযুক্ত দেশ, বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচনের বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করে। শুধু পরামর্শই নয়, ভর্তির জন্য আবেদন করা, প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করা এবং ভিসা আবেদনের পুরো প্রক্রিয়াতে তারা শিক্ষার্থীদের পাশে থাকে। এমনকি ভিসা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতেও বিশেষ সহায়তা দেওয়া হয় প্রতিষ্ঠানটি থেকে।

শিক্ষার্থীরা এখানে ফাউন্ডেশন কোর্স থেকে শুরু করে ডিপ্লোমা, স্নাতক, প্রি-মাস্টার্স, স্নাতকোত্তর এবং পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমার মতো বিভিন্ন স্তরে পড়াশোনার বিষয়ে দিকনির্দেশনা পেতে পারেন। এছাড়া প্রতিষ্ঠানটি ব্রিটিশ কাউন্সিলের অফিশিয়াল আইইএলটিএস (IELTS) রেজিস্ট্রেশন বুথ হিসেবে স্বীকৃত, যা শিক্ষার্থীদের জন্য ইংরেজি দক্ষতা পরীক্ষার প্রক্রিয়াকে আরও সহজ করে তুলেছে। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলার সুযোগ এবং নিয়মিত শিক্ষামূলক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সব খুঁটিনাটি জানতে পারছে।

বিডি এক্সপার্ট এডুকেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম শিমুল জানান, তাদের মূল উদ্দেশ্য কেবল শিক্ষার্থীদের বিদেশে পাঠিয়ে দেওয়া নয়, বরং স্বচ্ছ পরামর্শ এবং সঠিক তথ্যের মাধ্যমে তাদের জীবন গড়ার সিদ্ধান্তটিকে আরও সহজ ও কার্যকর করা। দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে তারা শিক্ষার্থীদের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান করছেন এবং আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে নিজেদের যোগাযোগ আরও সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছেন।

স আগ্রহী শিক্ষার্থীরা ঢাকার পশ্চিম পান্থপথের সলিড পয়েন্ট করিম টাওয়ারের ষষ্ঠ তলায় অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়া তাদের হটলাইন নম্বর ০১৮৯৬-২১৫৫২২ অথবা অফিসিয়াল ওয়েবসাইট www.bdexpertcon.com এর মাধ্যমেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা সম্ভব।