বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণরা একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করেছে, যা নিয়ে তাদের গর্বিত হওয়া উচিত। তিনি বলেন, 'তাদের উচিত তাদের সাফল্য উদযাপন করা।' শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘ডিজিটাল ওয়েলথ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।