বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণ প্রজন্মের মধ্যে যে অপরিসীম সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে হবে। তিনি বলেন, তরুণরাই জাতির ভবিষ্যৎ এবং তাদের উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।