বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণ প্রজন্মের হাতে এক অনন্য সম্ভাবনা রয়েছে, যা দিয়ে তারা একটি নতুন বিশ্ব গড়ে তুলতে পারে। তিনি বলেন, 'তরুণ প্রজন্মের হাতে রয়েছে অসাধারণ এক শক্তি—প্রযুক্তির শক্তি। তাদের হাতে রয়েছে এমন এক শক্তি, যা দিয়ে তারা একটি নতুন বিশ্ব সৃষ্টি করতে পারে। আমরা যদি তাদের সুযোগ করে দিই, তাহলে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে।'