যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে সোমবার পর্যন্ত তীব্র ও বিপজ্জনক তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা (ন্যাশনাল ওয়েদার সার্ভিস)। সংস্থাটি একাধিক অঙ্গরাজ্যে উল্লেখযোগ্য ও চরম মাত্রার তাপমাত্রাজনিত ঝুঁকির কথা জানিয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৮ জুলাই পর্যন্ত এই পরিস্থিতি বহাল থাকার সম্ভাবনা রয়েছে। ওই দিন তাপমাত্রা সহনীয় মাত্রা ছাড়িয়ে গিয়ে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। যে সকল রাজ্য বা অঞ্চলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে, সেগুলোর নামও চিহ্নিত করা হয়েছে।
আবহাওয়া অফিসের বরাতে জানা গেছে, তীব্র তাপদাহের কারণে জনজীবন বিঘ্নত হতে পারে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শিশু এবং যারা বাইরে শারীরিক পরিশ্রম করে থাকেন, তাদের প্রতি অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি জোরদার করেছে।
পরিবেশগত পর্যবেক্ষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এই ধরনের ঘনঘন তাপপ্রবাহের ঘটনা ঘটছে। চলতি মৌসুমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই বেশ কয়েকটি তাপদাহ আঘাত হেনেছে। শনিবার (২৫ জুলাই) সংস্থাটি তাদের সর্বশেষ আপডেটেড বুলেটিনে এই তথ্য প্রকাশ করেছে।




