ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ব্যাপক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র জব্দ করেছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৩২ কেজি গাঁজা, ১৪ হাজার ৭৬৫টি ইয়াবা বড়ি ও ২ গ্রাম হেরোইন। এছাড়া একটি মোটরসাইকেল, একটি চাকু, দুটি অ্যান্টিকাটার, একটি অটোরিকশা, একটি সিএনজিচালিত অটোরিকশা, ১৩টি মোবাইল ফোন, একটি জিপ গাড়ি, একটি চাবি, একটি ককটেল ও পেট্রলভর্তি সাতটি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, এই অভিযানে ২৯৬ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের মধ্যে রমনা বিভাগে ২২ জন, লালবাগ বিভাগে ২১ জন, ওয়ারী বিভাগে ৫২ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, তেজগাঁও বিভাগে ৫৪ জন, মিরপুর বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ২১ জন, উত্তরা বিভাগে ৪২ জন ও গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছেন।