সোমবার সকালে রাজধানীর উত্তরায় একটি বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। ঘটনাটি ঘটেছে উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি ব্যস্ত সড়কে। স্থানীয়রা জানান, ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। ঘটনার পর বাসটি আটকে গেলেও চালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এলাকাবাসী দ্রুত গতির বাসের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন।
ছোট নৌকা পাচার চক্রের বিরুদ্ধে নতুন আইনে প্রথম অভিযান, গোপন গুদামে হানা জার্মান পুলিশের
জার্মানিতে মানবপাচার ও ছোট নৌকা চোরাচালান ঠেকাতে নতুন আইনের আওতায় প্রথম অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। এ সময় একটি গোপন গুদাম থেকে ডিঙি নৌকা ও লাইফ জ্যাকেট জব্দ করা হয়েছে।




