বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের অধীনে দেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া চলছে। তিনি বলেন, 'আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার পথে রয়েছি, যেখানে নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের সরকার নির্বাচন করতে পারবে।' রোববার (২ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।