দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম দেশীদশ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্রেতাদের জন্য বড় আকারের মূল্যছাড় কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ৩১ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশীদশের অন্তর্ভুক্ত সব ব্র্যান্ডের নির্বাচিত পণ্যে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

২০০৯ সালে যাত্রা শুরু করা দেশীদশ দেশীয় ফ্যাশন, ঐতিহ্য ও কারুশিল্পকে এক প্ল্যাটফর্মে আনার লক্ষ্যে কাজ করছে। প্রতিষ্ঠানটি দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোর যৌথ উদ্যোগ হিসেবে পরিচিত। স্থানীয় তাঁতি, কারুশিল্পী ও ডিজাইনারদের সৃজনশীলতাকে উৎসাহিত করার পাশাপাশি দেশীয় ফ্যাশনের ধারাবাহিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারা।

বর্তমানে নিপুণ, কে ক্রাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি—এই দশটি ব্র্যান্ড দেশীদশের আওতায় রয়েছে। নিজস্ব নকশা, দেশীয় তাঁত, হস্তশিল্প ও সমকালীন ফ্যাশনভাবনার মেলবন্ধনে প্রতিটি ব্র্যান্ডই নিজস্ব বৈশিষ্ট্য ধারণ করে। সেই বৈচিত্র্যময় সংগ্রহই এক ছাদের নিচে ক্রেতাদের জন্য উপস্থাপন করছে দেশীদশ।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ আয়োজনে নারী, পুরুষ ও শিশুদের পোশাকের পাশাপাশি শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস, কুর্তি, টপস, টি-শার্ট, ফতুয়া ও ফ্যাশন অ্যাকসেসরিজসহ বিভিন্ন পণ্যে ছাড় থাকবে। দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে উৎসবের সাজ—সব ধরনের প্রয়োজনের জন্যই ক্রেতারা পছন্দের পোশাক ও অনুষঙ্গ বেছে নিতে পারবেন।

দেশীদশ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উদযাপনের অনুষ্ঠান নয়; এটি দেশীয় ফ্যাশনের প্রতি ক্রেতাদের আস্থা ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি সুযোগ। এই মূল্যছাড় সুবিধা দেশীদশের তিনটি আউটলেটে পাওয়া যাবে: বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল-৪, ব্লক-বি (পান্থপথ, ঢাকা); আফমি প্লাজার ৫ম তলা, বায়েজিদ বোস্তামী রোড, পাঁচলাইশ (চট্টগ্রাম); এবং বীর বিক্রম ইয়ামিন কমপ্লেক্স, কুমারপাড়া (সিলেট)। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ও অন্যান্য তথ্য জানতে দেশীদশের অফিশিয়াল ফেসবুক পেজে ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।