মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা বর্তমানে থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর ফুকেটে অবস্থান করছেন। সেখানে তিনি একটি শুটিংয়ে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ছবিতে তাকে উত্তাল আন্দামান সাগরের তীরে দেখা যায়, যেখানে তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন।
ফুকেটের সেই শুটিংয়ের একটি মুহূর্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন মিথিলা। ছবিটির ক্যাপশনে তিনি সংক্ষিপ্তভাবে লিখেছেন, 'ব্রাউনি।' তবে ঠিক কোন প্রকল্পের শুটিংয়ের অংশ হিসেবে এই ছবি তোলা হয়েছে, তা নিয়ে কিছু জানাননি তিনি।
শুটিংয়ের ফাঁকে সেখানে উপস্থিত আরও দুই মডেলের সঙ্গে একটি সেলফিও তুলেছেন মিথিলা। এই ছবিও তার ভক্তদের নজর কেড়েছে। এর আগে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থানকালে মিথিলার ছবি প্রকাশ্যে এলে ভক্তরা তাকে 'হলিউডের নায়িকা' বলেও মন্তব্য করেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রীর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা বর্তমানে ১৮ লাখ ছাড়িয়ে গেছে। তার প্রতিটি পোস্টেই ভক্তদের ব্যাপক সাড়া দেখা যায়। মিথিলা নতুন এই শুটিং প্রসঙ্গে বিস্তারিত কিছু না জানালেও, তার ভক্তরা নতুন প্রকল্পের ঘোষণার অপেক্ষায় রয়েছেন।




