বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আওতাধীন মৎস্য বিভাগে জনবল নিয়োগের লক্ষ্যে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৫টি শূন্য পদে প্রার্থী নেওয়া হবে, যার মধ্যে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক এবং ক্ষেত্র সহকারীর মতো পদ।
পদগুলোর বিবরণে দেখা যায়, জেলা মৎস্য অফিসারের কার্যালয়ে ১টি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)। একই কার্যালয়ে অফিস সহায়ক পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে, যার বেতন স্কেল ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)। অপরদিকে মৎস্য বীজ উৎপাদন খামারে ১টি ক্ষেত্র সহকারী পদ, ১টি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ এবং ১টি অফিস সহায়ক পদে নিয়োগ হবে। ক্ষেত্র সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বেতন স্কেল ৯,৩০০–২২,৪৯০ টাকা এবং অফিস সহায়ক পদের বেতন স্কেল ৮,২৫০–২০,০১০ টাকা।
প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে www.bhdc.gov.bd বা https://recruiting.esheba-bhdc.org ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফি হিসেবে ১, ৩ ও ৪ নং পদের জন্য ১১২ টাকা এবং ২ ও ৫ নং পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ) জমা দিতে হবে।
আবেদন শুরু হবে আগামী ১৬ আগস্ট ২০২৬ থেকে এবং শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ সেপ্টেম্বর ২০২৬। তবে যারা ৪ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত পূর্ববর্তী বিজ্ঞপ্তির আওতায় ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই।




