আধুনিক মার্কিন যুক্তরাষ্ট্রের অবকাঠামো, শিল্প ও অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার পেছনে যেসব দূরদর্শী চিন্তাবিদ এবং উদ্ভাবকদের অবদান অনস্বীকার্য, তাঁদের সম্মান জানাতে একটি বিশেষ তালিকা প্রকাশ করেছে খ্যাতনামা ব্যবসায়িক সাময়িকী ফোর্বস। প্রতিষ্ঠানটির 'ফোর্বস ২৫০' উদ্যোগের অংশ হিসেবে এই বিশেষ তালিকাটি সামনে আনা হয়েছে, যার শিরোনাম দেওয়া হয়েছে 'দ্য গ্রেটেস্ট আমেরিকান বিল্ডার্স'।

এই তালিকায় মোট ২৫০ জন ব্যক্তিত্বের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ফোর্বস জানিয়েছে, এখানে এমন সব ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে যাদের সৃজনশীল চিন্তা, প্রতিষ্ঠিত কোম্পানি এবং যুগান্তকারী উদ্ভাবনগুলো বর্তমান আমেরিকার আধুনিক রূপ দিতে সাহায্য করেছে। এই স্বীকৃতিটি মূলত সেইসব ভিশনারিদের জন্য, যারা নিজেদের কাজ এবং উদ্যোগের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছেন।